সভাপতির বাণী

অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় যেমন এগিয়ে যাচ্ছে সোনার বাংলাদেশ, তেমনি এগিয়ে যাচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা। সেই ধারাবাহিকতারই অংশ আমাদের জলুলী মদীনাতুল উলুম দাখিল মাদ্রাসা ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিযোগিতা মূলক শিক্ষা ব্যবস্থায় এই প্রতিষ্ঠানের বিশেষত্ব হচ্ছে এখানে সাধারণ ও দ্বীনি পর্যায়ের শিক্ষার্থীদের ভর্তি হয়ে অসাধারণ ফলাফল ও জীবন বিকাশে নিজেকে প্রতিষ্ঠিত করে।

গতানুগতিক পাঠদানের পাশাপাশি ধর্মীয় ও জীবনমুখী শিক্ষা মানসম্মতভাবে প্রদান করা হয়ে থাকে। মহান মুক্তিযুদ্ধের চেতনা, উন্নয়নের রূপকল্প, সাংস্কৃতিক বিকাশ, প্রগতিশীল চিন্তা, শৃঙ্খলা, নিরাপত্তা ও নিরবিচ্ছিন্ন শান্তির মূল্যবোধকে ধারণ করে শুরু থেকেই এই প্রতিষ্ঠান তার অব্যাহত অগ্রযাত্রা চলমান রেখেছে। আমারবিশ্বাস অতি শীঘ্রই এই প্রতিষ্ঠান এই অঞ্চলের একটি অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে।

আমাদের এই স্বাপ্নিক যাত্রায় আমি সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, গুণীজন ও নেতৃবর্গসহ সংশ্লিষ্ট সকলের ঐকান্তিক সহযোগিতা প্রত্যাশা করছি।

মোঃ আবুল হোসেন
সভাপতি
জলুলী মদীনাতুল উলুম দাখিল মাদ্রাসা
মহেশপুর, ঝিনাইদহ।

Premium SEO Backlinks
Premium SEO Backlinks